মঠবাড়িয়ায় একরাতে তিনটি গ্রামের চার বাড়িতে দুর্ধর্ষ ডকাতি
- আপডেট সময় : ০৪:১৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
মঠবাড়িয়া শুক্রবার রাতে উপজেলার সাপলেজা ইউনিয়নে একরাতের পৃথক পৃথক তিনটি গ্রামের চার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ ডাকাতরা গৃহকর্তদের ঘরের দরজা ও জানালা ভেংগে প্রবেশ নগদ টাকা ও স্বর্ন লুট করে নেয়।একরাতে চার বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক চড়িয়ে পড়েছে।
প্রতক্ষদর্শী ও ভূক্তভোগী সূত্রে জানাযায়-ওইদিন গভীর রাতে ১০/১২ জনের সশস্র ডাকাতদল ওই ইউপির তাফালবাড়িয়া গ্রামের কৃষক জাকির হোসেন টিপু দর্জির আধাপাকা ঘরে অভিনব কায়দায় প্রবেশ করে।গৃহকর্তা টিপু জানান-ডাকাতরা ঘরে ডুকেই তাকে দড়ি দিয়ে বেধে শিল্পি ও মেয়ে ঝর্ণা ও স্বর্ণাকে ভয় দেখিয়ে আলমীরা ভেংগে নগদ ৭৪ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণ লুট করে নেয়।
তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান।অপরদিকে এরপর ডাকাতরা ওই গভীর রাতে পাশবর্তী ভীমনলি গ্রামের আজিজ হাওলাদারের ছেলে ধানের কুটিয়াল আঃ জলিল ও তার পরিবারের সদস্যরা বাড়ির আঙ্গিনায় ধান সিদ্ধ করার সময় জোর পূর্বক ঘরে প্রবেশ করে।এরপর পরিবারের সদস্যদের জিমি করে ধান বিক্রি করা নগদ প্রায় ৪০ হাজার টাকা ও ¯্রীর পরিধেয় স্বর্ণ লুট করে নেয়। এরপর ওই ডাকাতদল পাশবর্তি পূর্ব সাপলেজা গ্রামের মৃত্যু আজিজ কারীর দু’ছেলের ঘরে ঘন্টাব্যাপী তান্ডব চালায়। একই সময় ডাকাতরা দু ’ভাইয়ের একই ঘরের পার্টিশনের দু’ দরজা ভেংগে প্রবেশ করে।
এসময় গৃহকর্তা মাদ্রাসা শিক্ষক মাওলানা আনোয়ার হোসেনের ও ছোট ভাই ব্যবসায়ী দেলোয়ার হোসেনের পরিবারের ওপর এলাপাতারি মারধোর করে আহত করে দু ঘর হতে প্রায় দেড় লক্ষ টাকা ও চার ভরি স্বর্ণ লুট করে নেয়।ভূক্তভোগী দেলোয়ার হোসেন বলেন ডাকাতের হামলায় আহত হয়ে তিনি ও তার স্ত্রী আসমা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নেয়।
পূর্ব সাপলেজা গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রী বলেন,ওই গভীর রাতে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়লে প্রতিরোধে স্থানীয়দের সজাগ করতে মাইকিং করলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি।
থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল্লাহ আল মামুন- ডাকাতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হযেছে।এ ব্যাপারে জাকির হোসেন টিপু দর্জি নামে এক ব্যক্তি লিখিত অভিযোগ করেছেন। এ বিষয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।













