মঠবাড়িয়া ০৮:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য

নাজিরপুর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ভূমি অফিসের জারীকারকের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে

পিরোজপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নাজিরপুর উপজেলা ভূমি অফিসের জারীকারক মো. আব্দুল জব্বার (৪৬) নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

তিনি জেলার কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের সুবিদপুর গ্রামের সাদেক হাওলাদারের ছেলে। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নিহত আব্দুল জব্বার গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে নাজিরপুর অফিসের কাজ শেষে কাউখালীতে যাওয়ার পথে গাড়িতে বসেই অসুস্থ হয়ে পড়েন।

পরে পিরোজপুর সিও অফিস থেকে পরিচিত এক অটোচালক তাকে কাউখালীর বাসায় নিয়ে আসেন। বাসায় আসার পরে তিনি অচেতন হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান।

সেখানকার চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দিলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে তার মৃত্যু হয়।

নিহতের পারিবারিক সূত্র জানায়, নাজিরপুর থেকে গণ পরিবহনে পিরোজপুর যাওয়ার পথে তাকে চেতনানাশক কিছু খাওয়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ বলেন, বৃহস্পতিবার তিনি অফিস শেষে বাড়ি ফেরার পথে হয়তো কোনো ধরনের বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

নাজিরপুর অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ভূমি অফিসের জারীকারকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫