মঠবাড়িয়া ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়ীয়ায় তারুণ্যের উৎসবে ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়ীয়ায় তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগান ধারণ করে সকাল ১০:৩০ মিনিটে সোনাখালী বাজার থেকে টিকিকাটা ইউনিয়ন পরিষদ পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৮ থেকে ৪০ বছর বয়সী মঠবাড়ীয়ার বিভিন্ন এলাকার অংশগ্রহণকারীরা এই প্রতিযোগিতায় উচ্ছ্বাস নিয়ে অংশ নেন। অংশগ্রহণের জন্য সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত সোনাখালী বাজারে স্থাপিত রেজিস্ট্রেশন বুথে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়ীয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাইফুল ইসলাম এবং স্থানীয় জনপ্রতিনিধি বিএনপি নেতা কে এম হুমায়ুন কবির ও আবু বক্কর সিদ্দিকী বাদল। তারা তারুণ্যের শক্তি ও উদ্যমকে উৎসাহিত করতে এমন আয়োজনের প্রশংসা করেন।
উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তরুণ সমাজকে উৎসাহিত করার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা ও ক্রীড়াপ্রেমের প্রসার ঘটানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। আয়োজনটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ম্যারাথন শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়ীয়ায় তারুণ্যের উৎসবে ম্যারাথন অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:১৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫