মঠবাড়িয়া ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় বণিক সমিতির কমিটি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় রাতের আঁধারে অগণতান্ত্রিক ভাবে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাজারের ব্যবসায়ীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মঠবাড়িয়া পৌরসভার সামনে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে মনববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, ব্যবসায়ী নেতা সামসুল আলম খোকা, ব্যবসায়ী ওয়ালিউল ইসলাম, ব্যবসায়ী জাকির খান, ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাতের আঁধারে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে ব্যবসায়ীদের বাদ দিয়ে বাহিরের লোকদিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তাদের। অগণতান্ত্রিক একতরফা ভাবে ঘোষণা দেয়া কমিটিকে বাদ দিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ জানুয়ারি ২৯ সদস্য বৈশিষ্ট্য একটি কমিটি ঘোষণা করা হয়। যেখানে কমিটির অনেক সদস্যই ব্যবসায়ী না বলে অভিযোগ রয়েছে। এর পরপরই মঠবাড়িয়ার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মঠবাড়িয়া বাজারে প্রায় ৩ হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় বণিক সমিতির কমিটি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন 

আপডেট সময় : ১২:৪১:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫