চালের কার্ড দেওয়ার কথা বলে বৃদ্ধার ভ্যান নিয়ে গেল চোর ।
- আপডেট সময় : ০৮:৪৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে
অভাবের সংসার বৃদ্ধ ওমর আলীর (৬৫)। সংসার চলত ভ্যান চালানো আয়ে। বৃদ্ধ বয়সেও ভ্যান চালিয়ে সংসার চালাতে হয় ওমর আলীর। প্রতিদিনে তার ভ্যান চালানো আয়ে সংসার চলে।
শনিবার (২২ ফেব্রুয়ারী) সকালেও ভ্যান নিয়ে বের হয়েছিল ওমর আলী। বেলা ১২টা দিকে যাত্রীবেশে দুই চোর চাউলের কার্ড দেওয়ার কথা বলে কৌশলে তাকে নিয়ে যায় পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদরে অবস্থিত সরকারি বালক বিদ্যালয়ের কাছে। পরে সরকারি বালক বিদ্যালয়ের এলাকায় এলে ভ্যান রেখে একজন ওমর আলীকে স্কুলের বিতর থেকে দু’শত টাকা দেওয়ার কথা বলে কিছু মালামাল আনতে পাঠায়। এই সুযোগে অপরজন ভ্যান নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে ওমর আলীর কান্না থামছে না। বাড়িতেও যেতে চাচ্ছে না সে।
বৃদ্ধা ওমর আলীর (৬৫) বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের পাতীলাখালী গ্রামে।
কাঁদতে কাঁদতে ওমর আলী বলেন, আমাকে একটা ভুয়া দিছে, আমি বুঝি নাই। কলেজের বিতওে নিছে। আমি ভাড়া নিয়ে গেছিলাম। কয়কি আপনাকে কার্ড দিছে কে, পাচঁ কেজি চাল দিবে। আমি তো ভাড়া হইয়া গেছি আবার আছি, আসার পর কলেজের বিতর ডুকছে। বলে কি কিছু মালামাল জিনিস কলেজের বিতর থেকে এনে দিবেন ২শত টাকা দিবো বলে দোকানের কাছ থেকে বিতওে নিছে। আমার হাতে একটি কাগজ ধরিয়ে দিয়ে ওই ব্যক্তি দ্রুত চলে এস ভ্যান নিয়ে পালিয়ে গেছে, আমি বুঝি নাই। মটরসাইকেল নিয়ে দাড়িয়ে থাকা অপর ব্যক্তিও চলে গেছে। গুল্লি দিয়ে আইসা মটরসাইকেল ও ভ্যান কিছুই দেখি না। ২৫-৩০ বছর ভ্যান চালাই, এটা কওে আমি খাই আমার আর কোনো উপায় নাই।
স্থানীয়রা বলেন, বৃদ্ধকে দেখি একটি র্ফামেসীর সামনে বসে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ছে। আর ভ্যানের জন্য আহাজারি করছে। ওই বিদ্যালয়টির সামনে সিসি ক্যামেরা আছে , সেখানে দেখলে চোরদের চিহ্নত করা যাবে।
এব্যাপারে ওমর আলীর স্ত্রী নাজিরপুর থানায় এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, অনেক কষ্টে এই ভ্যানটি কিনেছিলাম। এই ভ্যানটা চুরি হয়ে গেল। এখন তো পথে বসতে হবে।
নাজিরপুর থানার পরির্দশক তদন্ত (ওসি) শেখ হেলাল উদ্দিন বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এই চোর চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।













