মঠবাড়িয়া ০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

গলাচিপায় ২৫ অসচ্ছল নারীকে মাসব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ 

মুহাম্মদ মুনতাসীর মামুন, গলাচিপা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গলাচিপা সদর ইউনিয়ন, রতনদী তালতলী, গজালিয়া ও গোলখালী ইউনিয়নের ২৫ জন অসচ্ছল নারীকে স্বাবলম্বী করার লক্ষ্যে মাসব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ, সেলাই মেশিন বিতরণ ও ২০ গজ করে সীট কাপড় দেওয়া হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন গলাচিপা উপজেলা শাখার প্রশিক্ষণ হলরুমে তাদের মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।

জানা যায় পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল – ইউরোপিয়ান ইউনিয়ন (পিপিইপিপি – ইইউ) প্রকল্পটির অর্থায়ন ও কারিগরি সহায়তায় ছিলো ইউরোপীয় ইউনিয়ন ও পিকেএসএফ। প্রকল্পটি বাস্তবায়ন করেছে ওয়েভ ফাউন্ডেশন গলাচিপা শাখা। ২৫/০১/২০২৫ শনিবার বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ২৭/০২/২০২৫ প্রশিক্ষণের শেষ দিন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণ সমাপ্ত করা হয়।

এসময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহা: হুমায়ূন কবীর (প্রকল্প সমন্বয়কারী)

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃসজল দাস,উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত),গলাচিপা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ ফেরদৌস, প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, আরও উপস্থিত ছিলেন আব্দুর রহমান (এরিয়া ম্যানেজার),পুষ্টিবিদ মোঃ আরিফুল ইসলাম ( কারিগরি কর্মকর্তা – পুষ্টি) , মোঃ আরিফুল ইসলাম (কমিউনিটি মোবিলাইজেশন), মোঃ শাহিন মিয়া (শাখা ব্যবস্থাপক), মোঃ শিমুল হোসেন (এমআইএস অফিসার)। এছাড়াও উপস্থিত ছিলেন প্রকল্পের সহকারী কারিগরি কর্মকর্তা (লাইভলিহুড) ও অন্যান্য কর্মকর্তাগণ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাঃ হাফিজুল ইসলাম (প্রোগ্রাম অফিসার -লাইভলিহুড)।

সেলাই প্রশিক্ষণে গলাচিপা উপজেলার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের বিধবা, স্বামী পরিত্যক্ত, অসহায়, অতিদরিদ্র ও অসচ্ছল নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রশিক্ষণ নিতে আসা মাকসুদা বেগম বলেন, ‘আমি একজন অসহায় নারী। যাচাই-বাছাই করে আমার নামটি তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এজন্য ওয়েভ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।

ফুলবিবি বলেন, আমি প্রশিক্ষণ নিয়ে দক্ষ হয়ে সেলাই মেশিন দিয়ে গ্রামের মানুষের জামা কাপড়সহ অন্যান্য পোষাক তৈরি করে আর্থিকভাবে সচ্ছল হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই।

নিউজটি শেয়ার করুন

গলাচিপায় ২৫ অসচ্ছল নারীকে মাসব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ ও মেশিন বিতরণ 

আপডেট সময় : ০৫:০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫