মঠবাড়িয়া ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি মারা গেছেন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ৫০১ বার পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট : অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি নার্গিস বেগম মারা গেছেন। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা চলছিল নার্গিস বেগমের। তবে সুস্থ হয়ে ফিরতে পারেননি। শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটায় মৃত্যুবরণ করেন তিনি।

সাকিব আল হাসানের পারিবারিক সূত্র থেকে জানা গাছে, শাশুড়ি মারা গেলেও যুক্তরাষ্ট্র থেকে আসতে পারবেন না সাকিব। মেয়ের শিক্ষাপ্রতিষ্ঠান চলায় গত ১ এপ্রিল বড় মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখানে মেয়েকে একা রেখে আসা সম্ভব নয় জন্য দেশে ফেরা হচ্ছে না বাঁহাতি অলরাউন্ডারের। তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির বর্তমানে বাংলাদেশেই আছেন।জানা গেছে, আজ (শনিবার) গ্রামের বাড়ি নরসিংদীতে সাকিবের শাশুড়ির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে ২০২০ সালের ১৭ ডিসেম্বর মারা যান সাকিবের শ্বশুর মমতাজ আহমেদ। তখন অবশ্য দেশেই ছিলেন সাকিব। শ্বশুরের অসুস্থতা বেড়ে যাওয়ায় দেশ থেকে রওয়ানা করেন, যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে মারা যান শ্বশুর মমতাজ আহমেদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি মারা গেছেন

আপডেট সময় : ০৮:০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২