মঠবাড়িয়া ০৪:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ব্রিজের রড চুরির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৭২ বার পড়া হয়েছে

পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের ছাউনির রড চুরির অভিযোগে বিএনপির এক নেতাকে ও দুই কর্মীকে বহিষ্কার করেছে দলটি। গতকাল বুধবার (৫ মার্চ) রাত ১১টার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পিরোজপুর জেলা বিএনপি।

বহিষ্কৃতরা হলেন নাজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ১নং মাটিভাংগা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহিন, বিএনপির কর্মী মো. হেদায়েত হোসেন, জাহিদুল ইসলাম। পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উর্ধতন কতৃপক্ষের নির্দেশক্রমে ও নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদের সদস্যপদসহ সকল প্রকার পদ-পদবী থেকে অব্যাহতি প্রদান করা হলো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ্য করা হয় – উপজেলা বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের বহিস্কৃত নেতৃবৃন্দদের সাথে কোনো প্রকার দলীয় সম্পর্ক না রাখার নির্দেশ প্রধান করা হলো।

পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওহিদুজ্জামান লাভলু জানান, উর্ধতন কতৃপক্ষের নির্দেশ ও উপজেলা বিএনপির আবেদন তাদের বহিষ্কার করা হয়েছে। যাদের দিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটা তারেক রহমানের নির্দেশ। বিএনপি জনগণের পাশে দাড়ানোর একটি রাজনৈতিক দল।

নিউজটি শেয়ার করুন

ব্রিজের রড চুরির অভিযোগে বিএনপির ৩ নেতা বহিষ্কার

আপডেট সময় : ১০:৫৬:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫