‘গু ম কা রী রা দেশে আসবে না, কিন্তু রগ কা টা পাবলিক এখনো আছে”বিএনপি নেতা টিপু
- আপডেট সময় : ০২:৩৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন
হয়তো গুম করা পাবলিক দেশে আসবে না কিন্তু পায়ের রগ কাটা পাবলিক এখনো দেশে আছে। যারা ইসলামের নামে রাজনীতি করে আবার তারা যেন প্রতিষ্ঠিত হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। জাতীয়তাবাদী বিশ্বাসী সবাই ভাই ভাই এই বিশ্বাসটা রাখতে হবে।
শুক্রবার দুপুরে পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে জেলা বিএনপি’র কার্যালয়ের মিলনায়তনে তারেক রহমান এর ঐক্যের ডাক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে যে নেতা জনগণের পাশে থেকে কাজ করবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে পারি সেই নির্বাচনে জয়লাভ করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে। বাংলাদেশে জাতীয়তাবাদীর শত্রু সবচেয়ে বেশি। কেন শত্রু জানেন আমরা একমাত্র দল যাদের বাইরে বন্ধু আছে কিন্তু কোন প্রভু নেই। কিন্তু অন্যান্য অনেক দলের নেতারা যাদের বাইরের প্রভু আছে । কেউ ভারত প্রভু আছে , কেউ পাকিস্তান প্রভু আছে, কেউ চায়না প্রভু আছে, কেউ রাশিয়া প্রভু আছে, কেউ আমেরিকা প্রভু আছে। কিন্তু আমাদের কোন প্রভু নাই,আমরা বাংলাদেশে বিশ্বাসী রাজনৈতিক দল। আমাদের পালানোর কোন জায়গা নেই।
পিরোজপুর পৌর বিএনপির আহ্বায়ক শেখ শহীদুল্লাহ শহীদ এর সভাপতিত্বে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান,সদস্য শেখ হাসানুল কবির লীন, পৌর বিএনপি’র সদস্য সচিব সরোয়ার হোসেন প্রমুখ ।
এস,এম সিপার
পিরোজপুর থেকে
০১৭১১৪৬৭১৬২













