মঠবাড়িয়া ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ধ’র্ষ’ক’দের বিচারের দাবিতে মঠবাড়িয়ায় সাধারণ শিক্ষার্থীদের মশাল মিছিল

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ১০২ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃ’ত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা । রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তারা পৌরসভা চত্ত্বর থেকে মিছিল বের করেন। পরে মিছিলটি পৌরসভা বিভিন্ন সড়ক হয়ে ফের পৌরসভা চত্বরে সামনে গিয়ে শেষ হয়।

মশাল মিছিলে শিক্ষার্থীদের ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, ‘ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ সমাবেশ শিক্ষার্থীরা বলেন, আমরা দেখতে পাই দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পায় না। ধর্ষকদের গ্রেফতার করার পর তাদের কি বিচার হয়? তাদের কী ধরনের বিচার হয় আমরা জানতে পারি না, তাদের ফাঁসি হয় কিনা তাও জানতে পারি না। আবার দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে।

শিক্ষার্থীরা দাবি করেন, মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন মহিলা জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা গ্রেফতার নাটক আর দেখতে চাই না

মঠবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থী নাবিলা জান্নাত বলেন, ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ জানিয়ে আজ মশাল মিছিল বের করেছি। সম্প্রতি ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িতদের আমরা প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি।

মঠবাড়িয়া টিকিকাটা নূরিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ধর্ষক কোন গোত্রের নয়, কোন দলের নয়, ধর্ষক একজন অপরাধী, অতএব ধর্ষণের বিচার নিশ্চিত করতে হবে, না হয় সাধারণ শিক্ষার্থীরা এর রাস্তায় অবস্থান নিবে।

হাতেম আলী বালিকা সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী পুষ্পা হালদার বলেন, আমাদের দেশে ধর্ষণের বিচার হয় না, যা এদেশের প্রতিটি মেয়ের জন্য উদ্বেগজনক। তাই যারা নারীদের অসম্মান করে, ধর্ষণ করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই। ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ধ’র্ষ’ক’দের বিচারের দাবিতে মঠবাড়িয়ায় সাধারণ শিক্ষার্থীদের মশাল মিছিল

আপডেট সময় : ০৩:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫