মঠবাড়িয়া পৌর বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:৫২:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন
হয়তো গুম করা পাবলিক দেশে আসবে না কিন্তু পায়ের রগ কাটা পাবলিক এখনো দেশে আছে। যারা ইসলামের নামে রাজনীতি করে আবার তারা যেন প্রতিষ্ঠিত হয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। জাতীয়তাবাদী বিশ্বাসী সবাই ভাই ভাই এই বিশ্বাসটা রাখতে হবে।
সোমবার সকালে মঠবাড়িয়া পৌর বিএনপির আয়োজনে মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে তারেক রহমান এর ঐক্যের ডাক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জনাব তারেক রহমানের নির্দেশে তৃণমূল থেকে কর্মীদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করতে হবে যে নেতা জনগণের পাশে থেকে কাজ করবে।
সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে জনগণকে সাথে নিয়ে নির্বাচন করতে পারি সেই নির্বাচনে জয়লাভ করতে পারি সেই লক্ষ্যে কাজ করতে হবে।
বাংলাদেশে জাতীয়তাবাদীর শত্রু সবচেয়ে বেশি। কেন শত্রু জানেন আমরা একমাত্র দল যাদের বাইরে বন্ধু আছে কিন্তু কোন প্রভু নেই। কিন্তু অন্যান্য অনেক দলের নেতারা যাদের বাইরের প্রভু আছে ।
কেউ ভারত প্রভু আছে , কেউ পাকিস্তান প্রভু আছে, কেউ চায়না প্রভু আছে, কেউ রাশিয়া প্রভু আছে, কেউ আমেরিকা প্রভু আছে। কিন্তু আমাদের কোন প্রভু নাই, আমরা বাংলাদেশে বিশ্বাসী রাজনৈতিক দল। আমাদের পালানোর কোন জায়গা নেই।
এসময় বক্তারা আরো বলেন দেশে গনতন্ত্রের ধারা অব্যাহত রাখার জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন। দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এবং জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্য বদ্ধ থাকতে হবে।
মঠবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক কে.এম হুমায়ূন কবির এর সভাপতিত্বে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রধান বক্তা রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান,সদস্য শেখ হাসানুল কবির লীন, পৌর বিএনপি’র সদস্য সচিব সরোয়ার হোসেন প্রমুখ ।













