মঠবাড়িয়া ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

পিরোজপুরে হ’ত্যা মামলায় ৫ জনের যা’ব’জ্জীবন

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় মো. মিজান (২১) নামে এক যুবককে হত্যার দায়ে পাঁচ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোক্তার আলম ছয় আসামির উপস্থিতিতে এ রায় দেন। এসময় সাত জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের সুলতান হাওলাদারের ছেলে মো. সালাম হাওলাদার (৫০), মহব্বত আলী মাঝির ছেলে আলমগীর মাঝি (৫৮), আব্দুল আজীজের ছেলে আব্দুল মালেক হাওলাদার (৬৬), আব্দুল মজিদ মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৫৭), আলফাজ উদ্দিন হাওলাদারের ছেলে মো. আইয়ুব আলী হাওলাদার (৫৮)।

খালাস প্রাপ্তরা হলেন, ওসমান ফরাজি, মিল্লাত হোসেন, জাকির খলিফা, ফয়সাল, মাসুম মৃধা, মাসুদ মৃধা এবং হেমায়েত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৫ সালের ২ নভেম্বর ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের বাজারে মো. রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির দোকানে একদল ডাকাত ডাকাতির জন্য আসে এসময় রফিকুল ইসলাম দোকানের মধ্যে ঘুমিয়ে ছিলেন। তার ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে ডাকাত সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যাওয়া সময় মিজান গুলিবিদ্ধ হয়। পরেরদিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি ডাকাতি ও হত্যা মামলা দায়ের করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়ালিদ হাসান বাবু এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন আহসানুল কবির বাদল।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুরে হ’ত্যা মামলায় ৫ জনের যা’ব’জ্জীবন

আপডেট সময় : ০৯:৩৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫