মঠবাড়িয়া ০৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় পরিত্যক্ত বাড়ির বাগান থেকে অ’জ্ঞাত নারীর অ’র্ধগলি’ত লা’শ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামে এক অজ্ঞাতপরিচয় নারীর (আনুমানিক বয়স ২৫-৩০) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় মাসুদ নামে একব্যক্তি মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে সুপারি খোল সংগ্রহ করতে গিয়ে লাশটি দেখতে পান এবং দ্রুত পুলিশকে খবর দেন। পরে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি আনুমানিক বয়স ২৫-৩০ নারীর।

প্রাথমিক তদন্তে জানা গেছে, লাশটি পচে গিয়ে গলিত অবস্থায় রয়েছে এবং চেহারা বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, প্রায় ২০-২৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে ধর্ষণের পর হত্যা করে এখানে ফেলে রেখে গেছে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর কাজ চলছে । পাশাপাশি নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা এবং হত্যার কারণ উদঘাটনে তদন্ত করতে ঘটনা স্থানে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট(সিআইডি) কাজ করছে ।

এদিকে, অজ্ঞাত নারীর লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় পরিত্যক্ত বাড়ির বাগান থেকে অ’জ্ঞাত নারীর অ’র্ধগলি’ত লা’শ উদ্ধার

আপডেট সময় : ০২:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫