মঠবাড়িয়া ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় ২০০ বছরের পুরাতন চলাচলের রাস্তা অবরুদ্ধ রাখার অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধানিসাফা ইউনিয়নের ২নং ওয়ার্ডে ২০০ বছরের পুরাতন একটি চলাচলের রাস্তা জোরপূর্বক বেরা দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ ইয়াকুব আলী হাং ও স্থানীয় কয়েকটি পরিবারের পক্ষ থেকে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত প্রতিকার চেয়েছে ।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ মার্চ অভিযুক্ত সালেহ আহম্মদ, জাকির আকন, বাহাদুর ও আঃ হাই সহ আনুমানিক ১৬-১৭ জন ভাড়াটে লোক নিয়ে উক্ত চলাচলের রাস্তায় বেড়া দিয়ে পথ বন্ধ করে দেন। ফলে এলাকার ১০-১২টি পরিবারের লোকজন এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র-শিক্ষকগণ চলাচলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা কোনো সালিশ ব্যবস্থা মানছেন না, বরং প্রতিবাদকারীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে ভুক্তভোগী ইয়াকুব আলী হাং বলেন,

“এই রাস্তা আমরা প্রায় ২০০ বছর ধরে ব্যবহার করছি। এখন হঠাৎ করে তারা জোরপূর্বক এটি দখল করে চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ চাই।”

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে, তবে এখনো কোনো সমাধান হয়নি।

ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে তারা শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারেন এবং আইনের মাধ্যমে তাদের অধিকার ফিরে পান।

প্রতিপক্ষের কাছে জানতে চাইলে সাংবাদিকদের জাকির আকন জানান আমার জায়গা আমি বন্ধ করেছি তাতে সমস্যা কথায়।

এ ব্যাপারে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ২০০ বছরের পুরাতন চলাচলের রাস্তা অবরুদ্ধ রাখার অভিযোগ

আপডেট সময় : ০৮:০৭:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫