মঠবাড়িয়া ১০:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

কাজি ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

কাজি ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু; অতঃপর বয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে প্রেমিক ডাকতে যায় কাজিকে। এ সুযোগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় ওই বন্ধুই। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়ার পর অপহরণের মামলায় বর্তমানে প্রেমিক ও তার বন্ধু কারাগারে।

স্থানীয়রা জানায়, ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল কুদ্দসের ছেলে আটোরিকশাচালক হাসানের (২৯) সঙ্গে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। এক পর্যায়ে হাসান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী গত ১৭ মার্চ বন্ধু ইলিয়াস খানের (২৩) সহয়তায় বাড়ি থেকে পালায় ওই যুগল।

তারা দুজনে আসে ভাণ্ডারিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে।
সেখানে হাসান তার বন্ধু ইলিয়াস খানের কাছে প্রেমিকাকে রেখে কাজি আনতে যায়। এ সুযোগে হাসান যেতে বলেছে জানিয়ে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। এরপর হাসান চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়।

এ ঘটনায় স্থানীয় ওয়ার্ডের চৌকিদার জামাল আকন শুক্রবার বাদী হয়ে ভাণ্ডারিয়া থানায় অপহরণের মামলা করেন। মামলার দিন রাতেই পুলিশ হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ার বলেন, ‘কিশোরীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। সে মামলায় হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কাজি ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল

আপডেট সময় : ১২:৪০:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫