মঠবাড়িয়া ০৫:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

নিয়ম না মেনে সরকারি গাছ কাটলেন সাবেক ছাত্রলীগ নেতা। 

এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪০:০১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

পিরোজপুরে নাজিরপুরের নিয়ম না মেনে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এদিকে ওই ছাত্রলীগ নেতা অস্বীকার করে দায়ী করছেন বাবুরহাট বাজার সমিতির বিরুদ্ধে।

শুক্রবার (২১ মার্চ) সকালে উপজেলার বাবুরহাট বাজারের স্থানীয় সাবেক ছাত্রলীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক স্কেন্দার সরদার (৫০) বাবুরহাট বাজারের সরকারি সম্পত্তিতে দুইটি চাম্পল গাছ কেটে নেয়। শুক্রবার সকালে নাজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ বাজার কমিটির কাছে জিম্মায় রেখে আসে। খবর পেয়ে সাংবাদিকরা সাংবাদ সংগ্রহে গেলে তাদের মাইক্রোফোন (বুম) কেড়ে নেয় ওই সাবেক ছাত্রলীগ নেতা, চড়াও হন সংবাদকর্মীদের উপর। দায় দিলেন বাজার কমিটিকে। বাজার কমিটি বলেন,এবিষয়ে তারা কিছুই জানেন না।

ভক্সপপ (০১) স্কেন্দার বলেন, গাছগুলো বাজার কমিটির লোকজন আমার নিকট চাইছিল কারণ বিগত দিনে ওখানে আমার একটি করাত কলের মিল ছিল এবং আমার নামে ডিসিআর ছিল। আমি বলেছি তোমরা আইনগত ভাবে নিতে পারলে নিয়ে যাও,গাছগুলো কে বা কাহারা কাটছে তা আমার জানা নাই।

বাজার কমিটি বলেন, আমরা এ বিষয়ে কিছুই জানি না, কে বা কাহারা গাছ কেটেছে তা আমাদের জানা নাই।

বাজার কমিটির সভাপতি গাউসুল হক বলেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে এটি মিথ্যা ও ভিত্তিহীন। কারা এর সাথে সম্পৃক্ত তা আমরা জানি না। স্থানীয় প্রতক্ষদর্শী আশ্রাব আলী বেপারী বলেন, স্কেন্দার সরদার এ গাছগুলো কাটেিয়ছে, এবং বিগত দিনে এই সরকারি জায়গায় তার করাত কল ও ছিল।

নাজিরপুর থানার পুলিশের এস আই পারভেজ বলেন, ঘটনাস্থলে গিয়ে গাছ জব্দ করে বাজার কমিটির কাছে রেখেছি। স্কেন্দার গাছ কাটার জন্য আবেদন দিয়েছে, কিন্তু তা এখনও অনুমতি পায় নি। এখনও কোন মামলা হয় নাই।

এবিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী অফিসার, সহকারি কমিশনার ভূমি কে একাধিকবার ফোন করলেও তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

নিয়ম না মেনে সরকারি গাছ কাটলেন সাবেক ছাত্রলীগ নেতা। 

আপডেট সময় : ০৩:৪০:০১ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫