সংবাদ শিরোনাম ::
খান মোহাম্মদ ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন”আল আমিন নাজাত
নিজস্ব প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:২৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের খান মোহাম্মদ ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে মঠবাড়িয়া উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আল আমিন নাজাত`কে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। গত ১২ মার্চ ২০২৫ ইং তারিখ বোর্ডের রেজিস্ট্রার (প্রশাসন) এর সই করা প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়।
তাছাড়া পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক`কে সচস্য সচিব, উৎপাল চক্রবর্তী শিক্ষক সদস্য ও পংকজ সিকদার অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়।
এডহক কমিটি গঠন উপলক্ষে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মোঃ আল আমিন নাজাতের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত হবে বলে প্রত্যাশা করছে স্থানীয় জনগণ।













