মঠবাড়িয়ায় এ আর মামুন খানের উদ্যোগে ছয় সাংবাদিক সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:০০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় ছয়টি সাংবাদিক সংগঠনকে একত্রিত করে এক ব্যতিক্রমী ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদল নেতা এ আর মামুন খানের উদ্যোগে এই আয়োজনটি সম্পন্ন হয়।
শুক্রবার (২৮ মার্চ) মঠবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার কাতার প্যালেসে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে মঠবাড়িয়া উপজেলার ছয়টি সাংবাদিক সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।
আয়োজক এ আর মামুন খান বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা নিরলস পরিশ্রম করে জনগণের সামনে সত্য তুলে ধরেন। তাই সাংবাদিকদের সম্মান জানানো ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আমি এই ইফতার মাহফিলের আয়োজন করেছি।”
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা আয়োজকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একে অন্যের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে দায়িত্ব পালন করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান অংশগ্রহণকারীরা।













