মঠবাড়িয়া ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৮২ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় বিল্ডিংয়ের সামনের বেলকুনির গ্রিল কেটে প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার হলতা গুলিশাখালী ইউনিয়নের হলতা গ্রামে সৌদি প্রবাসী ও ইসলামী আন্দোলন পিরোজপুর জেলার সহ-সভাপতি মুরাদ হোসেন রিয়াজ মাতুব্বরের বসতঘরে। প্রবাসী মুরাদ হোসেন রিয়াজ মাতুব্বর হলতা গ্রামের বাসিন্দা ফরিদ মাতুব্বরের ছেলে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রবাসীর বাবা ফরিদ মাতুব্বর জানান, আমার দুই ছেলে মুরাদ হোসেন রিয়াজ মাতুব্বর ও গিয়াস মাতুব্বর পরিবারের লোকজন নিয়ে একত্রে বসবাস করি। প্রতিদিনের ন্যায় রাতে আমরা ঘুমাইয়া পরি। হঠাৎ রাত আনুমানিক আড়াই টার দিকে ডাকাতের একটি দল আমাদের রুমে প্রবেশ করে এবং আমাদের সবাইকে পেছন হাত নিয়ে বেঁধে ফেলে।

পরে তারা নিচ তলা ও দুই তলার বিভিন্ন রুমে ভাংচুর চালিয়ে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট করে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি করেছে বলে জানান ভুক্তভোগী পরিবার। পরে বিষয়টি জানার পরে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার অসহায় হয়ে পড়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

এলাকাবাসী জানান, এমনই একটি দুর্ধর্ষ ডাকাতি আমরা কখনও দেখিনাই। ডাকাতের দল কৌশলে প্রবাসী মুরাদ হোসেন রিয়াজ মাতুব্বরের বাসায় ডাকাতি করেছেন। এমনই যদি হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়।

আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ডাকাতদল চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাই। পরে বাংলাদেশ ইসলামী আন্দোলন পিরোজপুর জেলা সহ মঠবাড়িয়া উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় সৌদি প্রবাসীর বসতঘরে দুর্ধর্ষ ডাকাতি

আপডেট সময় : ০১:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫