মঠবাড়িয়া ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আহত ৩

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বুধবার (৯ মার্চ) সকালে দফায় দফায় হামলা, ভাঙচুর, মারধর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সকাল ৮টার পর থেকে প্রতিপক্ষের একাধিক দফায় হামলায় ভুক্তভোগীদের ঘরবাড়িতে ভাঙচুর চালানো হয় এবং মারধর করা হয়। আহতদের মধ্যে রয়েছেন,পুতুল আক্তার (৫৫), স্বামী মৃত ফজলুর রহমান আকন,আমিনা আক্তার (৩০), স্বামী আতিক আল হেলাল,ইভা রহমান (২১), স্বামী মেহেদি হাসান নাইম।

ভুক্তভোগী পরিবারের দাবি, প্রতিপক্ষ আল-আমিন গাজী ২৪৪৪, ৪৬, ৪৮ ও ৪৯ নং দাগের ৪ কাটা জমির বৈধ দলিল মালিক হলেও, তিনি উচ্চমূল্যের ২৪৪৯ দাগের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছেন। বিষয়টি বর্তমানে পিরোজপুর জজ কোর্টে বিচারাধীন রয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন,হেমায়েত গাজী (৭০), পিতা মৃত হাতেম গাজী,ইমরান হাওলাদার (২৪), পিতা হারুন হাওলাদার,হারুন হাওলাদার,বসির গাজী(৪৫), পিতা মত রশিদ গাজী,আকলিমা বেগম স্বামী হারুন হাওলাদার,আসমা আক্তার (৩২), স্বামী আল-আমিন গাজী সহ আরও ৫-৬ জন অজ্ঞাত দুর্বৃত্ত।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ঘটনার সময় ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আল-আমিন গাজী সাংবাদিকদের জানান, “আমার বাড়ির পুকুর কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এ সময় তারা আমাকে মারধর করলে, স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে কিছু ভাঙচুর করে।”

পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: আহত ৩

আপডেট সময় : ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫