মঠবাড়িয়া ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো উপজেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

মঠবাড়িয়ায় উপজেলার গুলিশাখালী ইউনিয়নের বান্ধবপাড়া বাজারে গড়ে ওঠা একাধিক অবৈধ স্থাপনা এমটিভিতে প্রচারের পরে আজ মঙ্গলবার উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। স্থানীয় জনগণের স্বাভাবিক চলাচল এবং বাজারের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে এই অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নেতৃত্বে পরিচালিত এই উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তাগণ ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুলিশাখালী ইউনিয়নের বান্ধবপাড়া বাজারে দীর্ঘদিন ধরে একাধিক স্থানে সরকারি জমি দখল করে নির্মাণ করা হচ্ছিল অবৈধ স্থাপনা। এলাকাবাসীর অভিযোগ ও পরিদর্শন শেষে প্রশাসন এসব স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং সরকারি সম্পত্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হয়েছে। ভবিষ্যতেও যেকোনো অবৈধ দখলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং বাজার এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান চালানোর দাবি জানান।

মঠবাড়ীয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনসাধারণের কল্যাণে এবং ন্যায়ের প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০৪:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫