মঠবাড়িয়া ০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন খন্ডকালীন শিক্ষক

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫ ১০৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খাস মহল লতীফ ইন্সটিটিউশনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমানের অনুপস্থিতিতে একজন খন্ডকালীন সহকারী শিক্ষকের ওপর দায়িত্বভার অর্পণ করার অভিযোগ উঠেছে। এ নিয়ে গুঞ্জন চললেও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না কেউ।

জনবলকাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কোন প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক না থাকলে জ্যেষ্ঠ শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্বভার অর্পণ করতে হবে।

কিন্তু খাস মহল লতীফ ইন্সটিটিউশনে এমপিও নীতিমালা অনুসরণ না করে মনগড়া নিয়মে বিদ্যালয় পরিচালনা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান।২০২২ সালের নভেম্বর থেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম জানান, চুক্তিভিত্তিক কোন সহকারী শিক্ষকের ওপর প্রতিষ্ঠান প্রধানের দায়িত্ব অর্পণ করা যাবে না।এটি নিয়মের ব্যত্যয়।বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন খন্ডকালীন শিক্ষক

আপডেট সময় : ০২:০১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫