মঠবাড়িয়া ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

বরগুনায় গুলি-গ’ণপিটুনিতে আহত ডাকাতের মৃ*ত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে গোলাগুলিতে ১১ মামলার আসামি ও দুর্ধর্ষ ডাকাত আনোয়ার হোসেন রিপন নিহত হয়েছেন।

শনিবার রাতে গোলাগুলির ঘটনায় তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে তার মৃত্যু হয়।

নিহত ডাকাত আনোয়ার হোসেন রিপন (৫৫) মঠবাড়িয়া উপজেলার লক্ষণা গ্রামের মতি সরদারের ছেলে।

জানা গেছে, শনিবার গভীর রাতে পার্শ্ববর্তী বামনা উপজেলার হোগলপাতি গ্রামে আফজাল মাস্টারের বাড়িতে তার দলবল নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে বামনা থানার ওসি হারুনুর রশিদের নেতৃত্বে একদল পুলিশ ওই বাড়ি ঘিরে ফেলে।

পরে পুলিশ ও ডাকাত দলের সঙ্গে গোলাগুলি হয়। এ সময় ডাকাত রিপন গুলিবিদ্ধ হন; অন্যরা পালিয়ে যান। রাতেই তাকে উদ্ধার করে প্রথমে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি ঘটলে বরগুনা জেলা হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে ডাকাত রিপন মারা যান।

এ ঘটনায় বামনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে ওসি হারুনুর রশিদ নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় গুলি-গ’ণপিটুনিতে আহত ডাকাতের মৃ*ত্যু

আপডেট সময় : ০১:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫