মঠবাড়িয়া ০২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ জুন) সকালে মঠবাড়িয়া কেন্দ্রীয় মসজিদে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মঠবাড়িয়া পৌরসভার বিএনপির  আহবায়ক  কে এম হুমায়ুন কবির,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক  রুহুল আমিন দুলাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান, মঠবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন ফরাজি,পিরোজপুর জেলা সেচ্ছাসেবক দলের নেতা সোয়েব শ্যাম সৈকত, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, মাহবুবুল ইসলাম নান্না,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোসলে উদ্দিন বাবুল মৃধা,উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর কবির বাদল,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফেরদৌস হোসেন খোকন মল্লিক। এছাড়া উপজেলা পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, গণতন্ত্রের জন্য অবদান এবং বহুদলীয় রাজনীতির পুনঃপ্রতিষ্ঠা নিয়ে বক্তব্য রাখেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

আপডেট সময় : ০৪:৪৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫