মঠবাড়িয়া ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

প্রেমের বিয়ের দেড় বছরের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু 

শিবচর ( মাদারীপুর ) প্রতিনিধি 
  • আপডেট সময় : ০২:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

প্রেমের বিয়ের দেড় বছরের মাথায় মাদারীপুরের ডাসারে মোসাঃ রিপা আক্তার (২১) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে নিহত গৃহবধূর শশুরবাড়ীর লোকজনে আত্মহত্যা বলে দাবি করলেও রিপার বাবার বাড়ীর লোকজন বলছেন পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন থানা পুলিশ।

এদিকে এই ঘটনায় নিহতের স্বামীর পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন পুলিশ। উপজেলার ডাসার ইউনিয়নের আইসার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গৃহবধূ উপজেলার আইসার গ্রামের আশরাফুল মুন্সির স্ত্রী। অপরদিকে মেয়ের মৃত্যুর খবর শুনে বাবা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, ঢাকা গাজীপুর এলাকার রফিক হাওলাদারের ছোট মেয়ে রিপার সাথে ডাসার উপজেলার আইসার গ্রামের আশরাফুলের সাঙ্গে প্রেমের সম্পর্কে তৈরী হয়। প্রেমের দেড় বছর পরে তার দুজন দুজনকে বিয়ে করেন। বিয়ের পরে আশরাফুল মুন্সি তার স্ত্রী রিপাকে নিয়ে গ্রামের বড়ীতে বসবাস করে আসছেন। তবে বিয়ের পর থেকেই সংসার জীবনে সুখী ছিলেন না বলে দাবি করেছেন রিপার পরিবার।

নিহত রিপার বড় বোন রুপা আক্তার জানান, আমার ছোট বোনের দেড় বছর আগে আমাদের না জানিয়ে সম্পর্ক করে বিয়ে করে। বিয়ের পর থেকে শশুর বাড়ীর লোকজন প্রায়ই রিপাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো।

সকল ধরনের অত্যাচার মেনে নিয়ে মুখ বুজে সংসার করছিল রিপা। কিন্তু গত এক সপ্তাহ ধরে আমার বোনের উপর শারীরিক নির্যাতন চালিয়েছেন তার শাশুর বাড়ির লোকজন। এমনি খাবারও দেয়নি। আমার বোনের মৃত্যুর খবর শুনে বাবা স্টোক করে হাসপাতালে ভর্তি আছে। আমার বোনকে ওরা পরিকল্পিতভাবে হত্যা করছে। আমি তাদের কঠোর শাস্তি চাই।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, রিপা আক্তার নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়েছেন বলে আমাকে সদর হাসপাতাল থেকে জানানো হয়।

খবর পেয়ে রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেছি। ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে নিহত ওই গৃহবধুর শ্বশুরবাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

প্রেমের বিয়ের দেড় বছরের মাথায় গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু 

আপডেট সময় : ০২:০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫