মঠবাড়িয়া ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় ঘর ভাঙচুর,জমি দখল ও মা-মেয়েকে মারধরের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের বুখইতলা বান্ধবপাড়ায় পারিবারিক জমি-জমা বিরোধের জেরে বসতবাড়ি দখল, ঘরবাড়ি ভাঙচুর এবং মা-মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে একই পরিবারের চাচা ও চাচিদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও বিবাদীরা একতরফাভাবে দখলের চেষ্টা চালায়।

ভুক্তভোগীরা জানান, বিবাদীরা আমাদের বসতঘরের দরজা ভেঙে জোরপূর্বক প্রবেশ করে টয়লেট ও গোসলখানা দখল করে নেয়। বাধ্য হয়ে আমরা ১৪৪ ও ১৪৫ ধারায় আদালতের আশ্রয় নিই, কিন্তু তা মানা না হলে পরবর্তীতে ১৮৮ ধারায় অভিযোগ দায়ের করি।

এরপরও ১ জুন ২০২৫ তারিখ সকাল ১১টার দিকে মঠবাড়িয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বাড়িতে তদন্তে এলে তারা চলে যাওয়ার পর বিবাদীরা মারিয়া আক্তার মিমের বসতঘরে এসে প্রথমে তর্কে জড়িয়ে পড়ে। পরে মারিয়া ও তার মা মোসাঃ আফরোজা বেগমকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

একই সময় তারা ঘরের উপরের চালের টিন কেটে ফেলে, যার ফলে বৃষ্টির পানি সরাসরি ঘরে ঢুকে পড়ে। ভুক্তভোগী পরিবার জানায়, বর্তমানে ঘরে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে। বৃষ্টি হলে বিছানায় ঘুমানো যায় না।

এসময় মারিয়ার শ্বশুর নাসির উদ্দিন হাওলাদার ঘটনাস্থলে থাকায় তাকেও হুমকি দেওয়া হয়। আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে বিবাদীরা দা ও লাঠিসোটা প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরে আহতদের স্থানীয়দের সহায়তায় মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। কিছুটা সুস্থ হওয়ার পর মারিয়া আক্তার মিম মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় অভিযুক্তরা হলেন – মোঃ আলমগীর, মোঃ সোবাহান হাওলাদার, মোঃ শাহজাহান হাওলাদার, মোসাঃ তহমিনা বেগম, মোসাঃ সেতারা বেগম ও মোসাঃ সাহেরা ছবি। সকলে একই এলাকার বাসিন্দা।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, “লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ঘর ভাঙচুর,জমি দখল ও মা-মেয়েকে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৪:৪৩:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫