মঠবাড়িয়া ০৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

নাজিরপুরে মাদক বিরোধী মানববন্ধন ও সভা। 

এস,এম সিপার, নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

আসুন মাদক মুক্ত সমাজ গড়ি, আমরা সবাই মিলে মাদককে না বলি” এই স্লোগান সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে মাদক বিরোধী মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল ১১ টার দিকে উপজেলার মাটিভাংগা ইউনিয়নের সর্বস্থরের জনসাধারণের আয়োজনে স্থানীয় মাহমুদকান্দা সড়কের ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

মাটিভাংগা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম হেকমতের সভাপতিত্বে ও মো. শহিদুল ইসলাম স্বজলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মো. আরিফুজ্জামান তুহিন, ওমর আলী শেখ, ইউপি সদস্য মো. শাহ নিয়াজ ফরাজি হিরু, এস এম নুর আলম, মতিউর রহমান, মাও: জহিরুল ইসলাম নাজেরী, সাবেক বন কর্মকর্তা মো. এনামুল হক, এস এম আপেল মাহমুদ, মোল্লা মো. সফিকুর রহমান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, মাদক আমাদের পরিবার, সমাজ, দেশ কুড়ে কুড়ে খাচ্ছে আমরা যদি এখনও সচেতন না হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা হারিয়ে ফেলবো। আমরা মাদকসেবী ও ব্যবসায়ীদের প্রতিরোধ গড়ে তুলে তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা যদি পাড়া-মহল্লায় থেকে মাদক বিরুদ্ধে আন্দোলন গড়ে না তুলি তাহলে এদেশ থেকে মাদক নির্মূল করতে পারবো। আসুন মাদক ব্যবসায়ী বা সেবী আমাদের সন্তান হলে তাকে সামাজিক, পারিবারিক ও রাষ্ট্রীয় শাস্তির ব্যবস্থা করি। এ ভাবে আমরা মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে অচিরেই মাদক হারিয়ে যাবে।

এসময় বক্তারা আরো বলেন, যারা জনপ্রতিনিধি তার স্থানীয় ভাবে ও প্রশাসন আইনি ভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিলে একটি মাদক মুক্ত সুন্দর পরিবার, সমাজ, রাষ্ট্র গড়তে পারবো।

নিউজটি শেয়ার করুন

নাজিরপুরে মাদক বিরোধী মানববন্ধন ও সভা। 

আপডেট সময় : ০৭:৪৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫