মঠবাড়িয়া ০৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

আওয়ামীলীগ ও আরও একটি দল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে -কাজী রওনাকুল ইসলাম টিপু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক ও পিরোজপুর জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু বলেছেন, আমাদের নেতা তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন।

বিগত সরকার আমাদের দলকে ভাঙ্গার জন্য অনেক ষড়যন্ত্র করেছে। দীর্ঘ ১৭ বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি আওয়ামীলীগকে বিদায় করেছি। আমাদের পাশাপাশি আরও একটি দল আছে যারা আন্দোলন করেছে তারাও এখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামীলীগের ষড়যন্ত্রকারী এখনো দেশে আছে তাদের কাছে অনেক অর্থ আছে তারা অর্থের প্রলোভন দেখিয়ে আমাদের কার্যক্রমকে বাঁধাগ্রস্ত করতে চায়।

আরো একটি দল আছে তারা কখনোই চায় না জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় কার্যক্রম করুক। তারা আমাদের পিছনে লেগে আছে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দল গঠন করি এটা তারা কোনভাবেই চায় না। কারো পাতা ফাঁদে আমাদের দলের কোন নেতাকর্মী পা দিবেন না।

আমরা ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ করে ৫১ সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটি গঠন করবো। ওয়ার্ড কমিটির ভোটে ৭১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি করা হবে। ইউনিয়ন কমিটির ভোটে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হবে।

পর্যায়ক্রমে ১৫১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি করা হবে। তারেক রহমানের নির্দেশে পুরো সিস্টেমই থাকবে গণতান্ত্রিক প্রক্রিয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি গণতান্ত্রিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এ দল পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার বিকেলে মঠবাড়িয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে বিএনপি’র কমিটি গঠনের লক্ষ্যে আবেদনকৃত ফরম যাচাই-বাছাই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

ফরম যাচাই-বাছাই অনুষ্ঠানে মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ শামীম মিয়া মৃধার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবির সহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আওয়ামীলীগ ও আরও একটি দল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে -কাজী রওনাকুল ইসলাম টিপু

আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫