মঠবাড়িয়া ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ইন্দুরকানীতে ব্রিজ ভেঙে খালে কয়লা বোঝাই ট্রাক, যান চলাচল বন্ধ

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫ ৭১ বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানিতে কয়লা বোঝাই একটি ট্রাকের ভারে ভেঙে পড়েছে একটি বেইলি ব্রিজ। এতে কলারন-সন্ন্যাসী-মোড়েলগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। তবে ট্রাকে থাকা কারো কোন ক্ষতি হয় নি।বৃহস্পতিবার (১৯ জুন) দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মালবাড়ি এলাকায় খালের ওপর নির্মিত ব্রিজটি ট্রাকের ভারে ধসে পড়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হতে গেলে ভার বহন করতে না পেরে স্টিলের বেইলি ব্রিজটি ভেঙে পড়ে। ট্রাকটি ব্রিজসহ খালের পানিতে পড়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ইন্দুরকানির মালবাড়ির এই সেতুটি ছিল ঝুঁকিপূর্ণ। পাঁচ টনের বেশি যানবাহন চলাচল নিষিদ্ধ থাকলেও তা মানা হচ্ছিল না। অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাকটি সেতুতে ওঠার পরই সেটি ভার সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। বর্তমানে ট্রাকটিও খালের মধ্যে পড়ে রয়েছে, আর যেকোনো ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ।

বিষয়টি নিশ্চিত করে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ইন্দুরকানীতে ব্রিজ ভেঙে খালে কয়লা বোঝাই ট্রাক, যান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৬:০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫