মঠবাড়িয়া ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

সাজাপ্রাপ্ত আসামী রিপনের সরকারি গাড়ি নিয়ে ঘোরাফেরা: জনমনে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলা পরিষদের সরকারি গাড়ির ড্রাইভার মোঃ রিপন মিয়া (পিতা: মোঃ আবুল কাসেম হাং) স্ত্রীর করা মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় দোষী সাব্যস্ত হয়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়েছেন। অনাদায়ে তাকে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ এই রায় প্রদান করেন বলে জানা গেছে।

রায়ের পর রিপনের চাকরিও চলে যায়, তবে তিনি এখনো সরকারি মোটরসাইকেল (পিরোজপুর-হ-১১-০৩১৫) নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি নিয়ে জনমনে ব্যাপক প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে সাজাপ্রাপ্ত একজন ব্যক্তি কিভাবে বাহিরে ঘোরাফেরা করছেন এবং সরকারি সম্পদ ব্যবহার করছেন?”

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইউম গত ১৬ জুন নিশ্চিত করেছেন যে, রিপনের চাকরি ইতোমধ্যে বাতিল করা হয়েছে এবং সরকারি গাড়ি উদ্ধারের প্রচেষ্টা চলছে।

নাগরিক সমাজ মনে করছে, সাজাপ্রাপ্ত ব্যক্তি দ্রুত আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানো ও সরকারি সম্পদ উদ্ধার করা এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

সাজাপ্রাপ্ত আসামী রিপনের সরকারি গাড়ি নিয়ে ঘোরাফেরা: জনমনে প্রশ্ন

আপডেট সময় : ০১:৫৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫