মঠবাড়িয়া ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

কিশোরীকে ‘ধর্ষণ’, ২০০ টাকা দিলেন ছাত্রলীগ নেতা

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের ইন্দুরকানীতে এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে সাজিদ খান (১৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গাজীর হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত সাজিদ খান উপজেলা পত্তাশী ইউনিয়নের গাবগছিয়া ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও একই গ্রামের সোহাগ খানের ছেলে।

এ ঘটনায় আজ বুধবার সকালে ভুক্তভোগী ওই কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে সাজিদ খানের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ জুন সকালে সাজিদ খান গাবগাছিয়া গ্রামের এক কিশোরীকে বাড়ির পাশে একটি রান্না ঘরে নিয়ে ধর্ষণ করে। পরে সাজিদ খান কিশোরীর হাতে ২০০ টাকা দিয়ে কাউকে বলতে নিষেধ করে। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে দুই পরিবার মিমাংসার চেষ্টা করে। মিমাংসা না হলে কিশোরীর মা বাদী হয়ে ইন্দুরকানী থানায় একটি লিখিত অভিযোগ দিলে অভিযুক্ত সাজিদ খানকে পুলিশ গ্রেপ্তার করে।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, ‘ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় অভিযুক্ত সাজিদ খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কিশোরীকে ‘ধর্ষণ’, ২০০ টাকা দিলেন ছাত্রলীগ নেতা

আপডেট সময় : ০৬:০৮:২২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫