মঠবাড়িয়া ০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়া ইউএনও’র হাতে বদলে গেল খাইরুলের জীবন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে

মাদকাসক্তির অন্ধকার জীবন পেছনে ফেলে এক নতুন যাত্রায় পা রাখলেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার যুবক খাইরুল ইসলাম। মাদকের ছোবলে আক্রান্ত এই তরুণকে ছয় মাস আগে আদালত কারাদণ্ড দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম। তবে সেই শাস্তিই হয়ে ওঠে তার জীবনের মোড় ঘোরানো এক পয়েন্ট।

ছয় মাসের সাজা শেষে খাইরুল যখন মুক্ত হয়ে উপজেলা কার্যালয়ে এসে ইউএনওর সামনে দাঁড়ালেন, তখন চোখে ছিল অনুশোচনা আর মুখে কৃতজ্ঞতা। অভিযোগ নয়, বরং ভালোবাসা আর পরিবর্তনের প্রতিজ্ঞা নিয়েই ফিরেছেন তিনি।

এই মানবিক মুহূর্তে ইউএনও আব্দুল কাইয়ুম নিজ হাতে খাইরুলকে একটি রজনীগন্ধা ফুল তুলে দেন উপজেলা পরিষদ চত্বরে সেদিন ফোটা প্রথম ফুল। নিছক একটি ফুল নয়, বরং যেন আলোর দিকে যাত্রা শুরুর প্রতীক হয়ে ওঠে সেই উপহার।

খাইরুল বলেন, সেদিন স্যার বলেছিলেন, এই ছয় মাস নিজের সঙ্গে বোঝাপড়া করো, নিজেকে বদলাও।আমি সেই কথায় নিজেকে পাল্টাতে শুরু করি। এখন আমি আর আগের খাইরুল নই।

কারাগারে কাটানো সময়টিকে তিনি আত্মশুদ্ধির একাকী বিদ্যালয় বলে অভিহিত করেন। তিনি নিয়মিত নামাজ পড়তেন, কোরআন অধ্যয়ন করতেন এবং নিজের জীবনের ভুলগুলো গভীরভাবে চিন্তা করতেন। মাদক শুধু শরীর নয়, মন ও আত্মাকেও ধ্বংস করে। আমি সেটা বুঝেছি। এখন আমি চাই, কেউ যেন আর আমার মতো ভুল না করে।

এ বিষয়ে ইউএনও আব্দুল কাইয়ুম বলেন, শাস্তির পাশাপাশি কাউকে নিজেকে সংশোধনের সুযোগ দিতে পারলে সেটিই হয় প্রকৃত পুনর্বাসন। খাইরুল তার উদাহরণ। এখন সমাজকেও এদের পাশে দাঁড়াতে হবে।

তিনি আরও বলেন, প্রশাসনের কাজ শুধু আইন প্রয়োগ নয় মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধের মাধ্যমে মানুষ গড়ার সুযোগ তৈরি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়া ইউএনও’র হাতে বদলে গেল খাইরুলের জীবন

আপডেট সময় : ০৩:৪০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫