মঠবাড়িয়া ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের সিএ’র মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে

বরগুনার পাথরঘাটায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের চিফ অ্যাসিস্ট্যান্ট (সিএ) সিরাজুম মুনিরা (৩৩) মারা গেছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভান্ডারিয়া এলাকায় তাঁর মৃত্যু হয়।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজুম মুনিরা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের হোগলাপাশা গ্রামের মোজাম্মেল কাজীর মেয়ে। তিনি সদর ইউনিয়নের পদ্মা গ্রামের বাসিন্দা মনির মিয়ার স্ত্রী। তাঁদের ১০ বছরের একটি ছেলে ও ৬ বছরের একটি মেয়ে রয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, তিনদিন আগে মুনিরা ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে তাঁকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তাঁর প্লাটিলেট দ্রুত কমে যায়। অবস্থার অবনতি হলে শনিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭৭৯। এ পর্যন্ত ২৪ জন মারা গেছে, এর মধ্যে পাথরঘাটায় মারা গেছে দুজন।

গত ২৪ ঘণ্টায় বরগুনা জেনারেল হাসপাতালে ৬২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। অন্যান্য হাসপাতালে আরও ৮ জন ভর্তি রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, হাসপাতালে রোগীর চাপ এত বেড়েছে যে অনেকে মেঝে, করিডর ও সিঁড়িতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। পর্যাপ্ত ওষুধ ও শয্যার সংকট রয়েছে। মশার বিস্তার ও পৌরসভার যথাযথ ব্যবস্থা না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।’

নিউজটি শেয়ার করুন

বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে উপজেলা পরিষদের সিএ’র মৃত্যু

আপডেট সময় : ০১:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫