মঠবাড়িয়া ০১:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

পরীক্ষা দিতে বের হয়ে ঘরে ফেরেননি মাহিরা, সন্ধান চান স্বজনরা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে পরীক্ষা দিতে বের হয়ে আর ফেরেননি এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পিউলি (১৭)। পরীক্ষা দিতে বের হয়ে আর ঘরে ফেরেননি এইচএসসি পরীক্ষার্থী মাহিরা।

রোববার (২৯ জুন) সকালে পরীক্ষার জন্য তিনি বাসা বের হন বলে জানিয়েছেন বোন মারিয়া বিনতে মারুফ। এ বিষয়ে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি। পিউলির বাবার নাম আব্দুল্লাহ আল মারুফ ও মা রেহেনা পারভীন।

জিডিতে উল্লেখ করা হয়, মাহিরা বিনতে মারুফ পিউলি সকাল ৮টার দিকে এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য মিরপুর কলেজে যেতে বাসা থেকে বের হন। কিন্তু পরীক্ষা কেন্দ্রে তিনি যাননি। নিকটাত্মীয় এবং স্বজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

জিডিতে পিউলিকে শনাক্তকরণের তথ্য হিসেবে জানানো হয়- তার গায়ের রঙ-ফর্সা, উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি, পোশাক ছিল: সাদা কালারের কলেজ ড্রেস। পিউলি আঞ্চলিক ভাষায় কথা বলেন।

তার কোনো তথ্য জানা গেলে নিম্নোক্ত নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
০১৭১১ ২৩৭৬৯৪, ০১৩১৯ ৬২০৩৫০ বা ০১৯৪০ ৯১৯৯৬০।

নিউজটি শেয়ার করুন

পরীক্ষা দিতে বের হয়ে ঘরে ফেরেননি মাহিরা, সন্ধান চান স্বজনরা

আপডেট সময় : ০৫:৫৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫