মঠবাড়িয়া ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ার ভারী বৃষ্টিতে ৭০ ভাগ আমন বীজতলা পানিতে নিমজ্জিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় গত এক সপ্তাহের আষাঢ়ের টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল পানিতে নিমিজ্জত হয়ে পড়েছে। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জলাবদ্ধতায় আবাদী জমির ফসল ও আমন বীজতলা পানিতে নিমজ্জিত হয়ে পচনের আশংকা দেখা দিয়েছে। বলেশ^র নদীর মধ্যবর্তী মাঝেরচরে অতিবৃষ্টিতে আশ্রিত ১১৭ জেলে পরিবার জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়েছেন। বাধ না থাকায় চরের কৃষিজমি পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানাগেছে, উপজেলার ১১ ইউনিয়নে ৬৯৪ হেক্টর জমিতে এবার কৃষকরা আমন বীজতলা তৈরী করেছেন।এর মধ্যে ২৮০ হেক্টর জমিতে কৃষকরা উফশী আমন ও ৪১৪ হেক্টর জমিতে স্থানীয় জাতের আমন বীজতলা বপন করা হয়। গত এক সপ্তাহের অবিরাম বৃষ্টিতে এসব বীজতলা সম্পূর্ণ পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। জলাবদ্ধতায় ৭০ শতাংশ বীজতলা পচনের আশংকা করছেন ভূক্তভোগি কৃষকরা।

উপজেলার বলেশ্বর তীরবর্তী গ্রাম সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া,কচুবাড়িয়া,ভাইজোরা,বাবুরহাট,সাপলেজা, আমড়াগাছিয়া ইউনিয়নের মানিকখালী, ধূপতি, হোগলপাতি, দক্ষিণ আমড়াগাছি, বেতমোড় ইউনিয়নের ঘোপখালী, ভোলমারা, নিজামিয়া, সাংরাইল, বড়মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া, কাটাখাল, ছোটমাছুয়া, জানখালী, তুষখালী ইউনিয়নের শাখারিকাঠি, মধ্যতুষখালী,তুলাতলা ,জানখালী, সাফা ইউনিয়নের বুড়িরচর, মিরুখালী ইউনিয়নের নাগ্রাভাঙা,বাদুরা,শৌলা নাপিতখালী গ্রামের আমনের বীজতলা জলাবদ্ধতা বিপর্যয়ের মুখে পড়েছে।

সাপলেজা ইউনিয়নের ঝাঁটিবুনীয়া গ্রামের তরুণ কৃষক নূরুল আমীন রাসেল বলেন, গত এক সপ্তাহের টানা বৃষ্টি কৃষিজমিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আমন বীজতলা পচে নষ্ট হচ্ছে। কৃষকরা এবার আমন আবাদে বিপর্যয়ের মধ্যে পড়বেন।

সাপলেজা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মাহবুব হোসেন বলেন, অবিরাম বৃষ্টিতে এমনিতেই জনজীবন বিপর্যস্ত। এলাকার বেশীরভাগ কৃষিজমিতে মারাত্মক জলা বদ্ধতা দেখা দিয়েছে। আমন বীজতলা পচে নষ্ট হচ্ছে। এবার চড়াদামে কৃষকদের অন্য এলাকা থেকে আমন বীজ সংগ্রহ করতে হবে। বিপন্ন কৃষদেও সহায়তা প্রয়োজন হবে।

এ ব্যাপারে মঠবাড়িয়া উপজেলা কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমী বলেন, অতি বৃষ্টিতে জলাবদ্ধতায় উপজেলার ৭০ শতাংশ কৃষি জমির আমন বীজতলা বিপর্যয়ের মুখে পড়েছে। দুই একদিনের মধ্যে বৃষি না কমলে বীজতলা বিনস্ট হওয়ার আশংকা দেখা দেবে। এলাকার কৃষদের জলাবদ্ধতা নিরসনের জন্য আমন বীজতলার চারপাশে নালা কেটে পানি অপসারনের ব্যবস্থা নিতে পরমর্শ দেওয়া হচ্ছে। বীজতলা বিনস্ট হলে এবার আমন আবাদ পিছিয়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ার ভারী বৃষ্টিতে ৭০ ভাগ আমন বীজতলা পানিতে নিমজ্জিত

আপডেট সময় : ০৫:০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫