মঠবাড়িয়া ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ার বিএনপি নেতা গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫ ৭৩ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ও বর্তমান ইউপি সদস্য বাবুল হাওলাদারকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১২ জুলাই) দুপুরে মঠবাড়িয়া পৌরসভার সামনে স্থানীয় জনসাধারণের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিপুলসংখ্যক এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাবুল হাওলাদারের মেয়ে জান্নাতি আক্তার, বোন কাজল বেগম, এলাকাবাসী মোস্তফা গাজী, নাসির উদ্দিন এবং রহমান মিয়া।

বক্তারা বলেন, “বাবুল হাওলাদার একজন জনপ্রিয় নির্বাচিত প্রতিনিধি এবং রাজনৈতিকভাবে তাকে হয়রানির উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে।”

তারা বাবুল হাওলাদারের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, একজন সৎ ও জনপ্রিয় ইউপি সদস্য হিসেবে বাবুল হাওলাদার বরাবরই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যার ফলে প্রতিহিংসার শিকার হতে পারেন তিনি।

এব্যাপারে মঠবাড়িয়ায় থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান বাবুলকে আওয়ামীলীগের বিস্ফোরক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ার বিএনপি নেতা গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০১:১৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫