মঠবাড়িয়া ০১:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পর মিলল শিক্ষকের লা*শ

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় মো: নাসির উদ্দিন আহম্মেদ(৬৮) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ জুলাই) বিকেল চারটার দিকে শহরের কে এম লতীফ ইনস্টিটিউশনের শহীদ মোস্তফা খেলার মাঠের সভামঞ্চের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। তিনি গত একদিন ধরে নিখোঁজ ছিলেন।

নিহত শিক্ষক নাসির উদ্দিন মঠবাড়িয়া কে এম লতীফ ইনস্টিটিউশনের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন।

তিনি শারিরীক অসুস্থতার জন্য ২০১৪ সালের ৩১ মে স্বেচ্ছায় শিক্ষকতা থেকে অবসর গ্রহণ করেন। তিনি উপজেলার গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মরহুম আবুল হাশেম হাওলাদারের ছেলে। নিহত স্কুল শিক্ষকের ছোট ভাই মো: গিয়াস উদ্দিন সাবেক বিআরডিবির মহা পরিচালক ছিলেন।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ওই স্কুল শিক্ষক গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশে শহরের ব্যাংক কলোনির শেরে বাংলা পাঠাগার সংলগ্ন নিজ বাসা থেকে বের হন। এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি।

তার নিখোঁজ হওয়ার বিষয়ে ছেলে রিয়াজ উদ্দিন মঠবাড়িয়া থানায় শনিবার দিনগত রাতে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তার সন্ধান চেয়ে পরিবারের স্বজনরা শহরে মাইকিং করেন।

আজ রোববার বিকেল ৪টার দিকে স্থানীয়রা খেলার মাঠের সভামঞ্চে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থালে এসে তার লাশ উদ্ধার। এ সময় তার থেতলানো মাথা থেকে রক্ত ঝড়ছিলো। স্কুল শিক্ষকের এমন মৃত্যু রহস্যজনক বলে এলাকাবাসীর ধারণা।

এ বিষয়ে নিহত স্কুল শিক্ষকের ছেলে মো: রিয়াজ উদ্দিন বলেন, ‘গতকাল শনিবার সকাল ৯টার দিকে বাবাকে ঘুম থেকে জাগিয়ে তুলি। এরপর বাবা গ্রামের বাড়িতে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে তিনি নিখোঁজ হন।

আমি থানায় সাধারণ ডায়েরি করেছি। বাবার এমন মৃত্যুতে আমরা দিশেহারা। বাবার মাথা থেতলানো ও রক্তাক্ত ছিলো। পুলিশ তদন্ত করে তার মৃত্যু রহস্য উদঘাটন করবে।’

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো: আবদুল্লাহ আল মামুন ঘটনা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্কুল মাঠের সভামঞ্চ থেকে ওই স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। তার মৃত্যু ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া সম্ভব হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় নিখোঁজের একদিন পর মিলল শিক্ষকের লা*শ

আপডেট সময় : ০২:২৯:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫