সাংবাদিক সেজে চাঁদা দাবি: মঠবাড়িয়ায় দুই ইউটিউবার আটক
- আপডেট সময় : ০৩:০১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় এক হিন্দু পরিবারের বাড়িতে সাংবাদিক সেজে চাঁদা দাবি করার অভিযোগে দুই ইউটিউবারকে আটক করেছে স্থানীয় জনতা।
উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়ায় সোমবার (১৫ জুলাই) বিকাল ৫টার দিকে রাবিন্দ্রনাথ হালদার নামে এক হিন্দু নাগরিকের বাড়িতে গিয়ে নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করে সাইদুল ইসলাম (৩২) ও মো. জহির আকন (২৫) নামের দুইজন ব্যক্তি। তারা মঠবাড়িয়া উপজেলার জানখালী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়দের সন্দেহ হলে তারা দুজনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে থানায় নিয়ে যায়।
পুলিশ হেফাজতে থাকাকালীন চাঁদাবাজরা ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ উঠে। পরবর্তীতে ভুক্তভোগী রাবিন্দ্রনাথ হালদার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পরদিন মঙ্গলবার (১৬ জুলাই) আদালতে হাজির করার সময় চাঁদাবাজদের একজন প্রকাশ্যে ভিডিও ধারণ করায় এক সাংবাদিককে হুমকি প্রদান করে।
অভিযুক্তরা হলেন উপজেলার জানখালী বাজার সংলগ্ন সাইদুল ইসলাম (৩২)পিতা, মোতালেব আকন মো. জহির আকন (২৫)পিতা জোব্বার আকন
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে ।













