মঠবাড়িয়া ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় মুবিন হত্যার ঘটনায় রনি সহ ১২ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে মঞ্জুর মোর্শেদ মুবিন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। নিহতের ভাই মিনহাজুল আবেদীন মুহিত (২৭) বাদি হয়ে শনিবার (১৯ জুলাই) ১২ জন নামীয় এবং অজ্ঞাত আরও ১০ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত মুবিন মঠবাড়িয়া বাজার বণিক সমিটির সভাপতি ও পৌরশহরের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইদ্রিস আলী মহারাজের ছেলে এবং উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধার ভাগ্নে।
মামলার আসামীরা হলো- থানাপাড়া ৯নং ওয়ার্ডের রফিকুল ইসলাম রনি (৩১), বাবু আকনের ছেলে মর্তুজা হাসান তিহাম (২১), জাকির হোসেনের ছেলে তানভীর (২১), মোস্তাক হোসেনের ছেলে রিফাত হোসেন (২১), নুহু চৌকিদারের ছেলে ফাহাদ চৌকিদার (২৬), বাবুল মৃধার ছেলে হৃদয় হোসেন (২১), মামুনের ছেলে শাওন মিয়া (২০), সবুজ নগর ৮ নং ওয়ার্ডের মুরাদ খানের ছেলে মুমিন খান (২০), ৬নং ওয়ার্ডের এমাদুল হোসেনের ছেলে সাব্বির হোসেন (২১), থানা পাড়া ৯ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম (২৩), হারুনের ছেলে নাঈম (২২) ও সবুজ নগর ৮ নং ওয়ার্ডের ইমাম হোসেন (২০)।
মামলা ও স্থানীয় সূত্রে জানাগেছে, পূর্ব বিরোধের জের ধরে মামলার স্বাক্ষী টিকিকাটা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন জমাদ্দারের ছেলে সাজিদ জমাদ্দার (১৯) গত ১৬ জুলাই বুধবার বিকেলে বাসা থেকে বের হয়ে হারুন কমিশনারের বাসার সামনে পৌঁছালে পূর্ব বিরোধের জের ধরে তানভীর ও রিফাত নামের দুই যুবক তাকে মোটর সাইকেলে তুলে নেয়ার চেষ্টা চালায়। এসময় সাজিদ একই এলাকার মুবিনকে ফোন দিলে মুবিন ঘটনাস্থলে এসে তাতে বাঁধা দিলে মুবিনের সাথে তাদের কথা কাটাকাটি হয়।
পরে তানভীর ও রিফাত মুবিনকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার জের ধরে আসামীরা চাইনিজ চাপাতি সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পৌর শহরের ৭ নং ওয়ার্ডের সনি র‌্যাংকস শো-রুমের উত্তর পার্শ্বে জমাদ্দার বাড়ি রোডের সম্মুখে প্রিন্স হোটেলের সামনে মুবিন, তার সাথে থাকা তামিম (২৩) ও রাহাত (২৭)কে এলাপাথারী কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা আহত মুবিন, তামিম ও রাহাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত মুবিন ও তামিমকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আশংকাজনক অবস্থায় তাদের ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে মুবিন মারা যায়। ময়নাতদন্ত শেষে ১৮ জুলাই রাতে উপজেলার টিকিকাটা ইউনিয়নের মৃধা বাড়ি নানার কবরের পাশে মুবিনকে দাফন করা হয়।
মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মুবিন হত্যা মামলার প্রধান আসামী রফিকুর ইসলাম রনি আরও একটি হত্যা মামলার আসামী। আসামী গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় মুবিন হত্যার ঘটনায় রনি সহ ১২ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৪:০৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫