মঠবাড়িয়ায় সাংবাদিক এর বাসায় চুরি, থানায় মামলা
- আপডেট সময় : ০৫:১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু মুছা @ মোস্তফা কামাল বুলেটের বাসায় চুরি সংগঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই ২৫ ইং) সন্ধ্যার পরে মঠবাড়িয়া পৌর শহরের ৭ নং ওয়ার্ড পূর্ব কলেজ পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী আবু মুছা @ মোস্তফা কামাল বুলেট পূর্ব কলেজ পাড়া এলাকার বাসিন্দা মৃত আমির হোসেন মুন্সির ছেলে। এঘটনায় ভুক্তভোগী আবু মুছা @ মোস্তফা কামাল বুলেট অজ্ঞাতনামা আসামি দিয়ে মঠবাড়িয়া থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সকালে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে আবু মুছা @ মোস্তফা কামাল বুলেট বাগেরহাট যান। এদিকে তার বৃদ্ধা মা, স্ত্রী ও সন্তানেরা ভাই আবু জাফর জসিমের বাসায় বেড়াতে যায়। এদিকে সন্ধ্যা ৮ টা ৪৫ মিনিটের দিকে প্রতিবেশি ইমরানের স্ত্রী ফাতেমা বেগম মুঠোফোনের মাধ্যমে ভুক্তভোগীর স্ত্রী মুন্নী আক্তারকে জানান তাদের বসতঘরের দরজা খোলা এবং ঘরের ভিতরের মালামাল এলোমেলো।
পরে স্ত্রী মুন্নী আক্তার দ্রুত এসে দেখে যে ঠিক ঘরের ভিতরে থাকা স্টীলের আলমিরা ভাংগা ও তার ভিতরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার কিছুই নেই। সাথে সাথেই স্ত্রী মুন্নী আক্তার ভুক্তভোগী আবু মুছা @ মোস্তফা কামাল বুলেটকে বিষয়টি জানান। খবর পেয়ে মঠবাড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে ভুক্তভোগী অজ্ঞাতনামা আসামি করে একটি লিখিত মামলা দায়ের করেছেন।
এতে প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল নিয়েছে বলে জানান ভুক্তভোগী আবু মুছা @ মোস্তফা কামাল বুলেট। বাংলাদেশ সরকার সহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে উক্ত ঘটনার তদন্ত সাপেক্ষে চোরদের সনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত চলমান রয়েছে অপরাধীদের সনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।













