মঠবাড়িয়া ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

বরগুনায় সুটকেস ভর্তি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে’ফতার

বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৬৬ বার পড়া হয়েছে

বরগুনা পৌরসভার পশ্চিম আমতলা এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২০ জুলাই) রাত ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের পরিরখাল আলিশার মোড় এলাকার আঃ লতিফ হাওলাদার এর ছেলে মোঃ সজল হাওলাদার (৩৫), এবং সদর উপজেলার উপজেলার খাকবুনিয়া, বান্দগাছিয়া চরকগাছিয়া এলাকার অলিউল্লাহ্ এর মেয়ে মোসা. আসমা (৩১)।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযান পরিচালনার সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, একটি ট্রলি ব্যাগ ও একটি ওজন মাপার মিটার জব্দ করা হয়। ডিবি পুলিশের ওসি মো. ইকরাম হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সঙ্গীয় ফোর্স হিসেবে ছিলেন এসআই বিকাশ, কনস্টেবল কাওসার, মাহমুদ ও সুমাইয়া।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি ডিবি) মো. ইকরাম হোসেন বলেন, গ্রেপ্তারকৃত সজল পূর্বেও মাদক মামলার আসামি ছিলেন। সে তার দ্বিতীয় স্ত্রী আসমাকে ব্যবহার করে শহরের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তারা পালানোর জন্য দ্রুত প্রস্তুতি নিচ্ছিল।

তিনি আরও বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে বরগুনা জেলা পুলিশ সুপার মো. ইব্রাহিম খলিল এর নির্দেশনায় গোয়েন্দা বিভাগের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

বরগুনায় সুটকেস ভর্তি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রে’ফতার

আপডেট সময় : ০৩:২৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫