মঠবাড়িয়া ১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় ছাত্রদল কর্মী মুবনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় মনজুর মোর্শেদ মুবিন (২৩) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

সোমবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সহস্রাধিক বিক্ষুব্ধ এলাকাবাসী অংশ নেন।
শেষে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. শামীম মিয়া মৃধার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সভাপতি কে.এম হুমায়ূন কবীর, বর্তমান সভাপতি মো. জসীম উদ্দিন ফরাজি, নিহত মুবিনের বাবা মঠবাড়িয়া বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী মহারাজ, বিএনপি নেতা সায়েদুল ইসলাম খোকন, মোসলেউদ্দিন বাবুল মৃধা, ফারুক মৃধা, হামলায় আহত কাতার প্রবাসী মো. হুমায়ূন প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষুব্ধ জনতা শহরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় বক্তারা হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার আহত ছাত্রদল কর্মী মো. মনজুর মোর্শেদ মুবিন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে অপর এক কাতার প্রবাসী তামিম (২৩) গুরুতর জখম হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। গত বুধবার সন্ধ্যায় এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে শহরের জমাদ্দার চত্বর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ১২ জনকে অভিযুক্ত করে একটি মামলা দায়ের করা হয়েছে।
ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে। মূল আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ছাত্রদল কর্মী মুবনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১২:৪৭:২৫ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫