মঠবাড়িয়া ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় মুবিন হ’ত্যা’কারীদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মুবিন হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঠবাড়িয়া থানার মোড়ে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১ টার দিকে মুবিন স্মৃতি পাঠাগার ও স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক মানুষ অংশ নেয়।
নৃশংস হত্যাকান্ডের শিকার মেধাবী ছাত্র মঞ্জুর মোর্শেদ মুবিন মঠবাড়িয়া পৌরসভার ৮ নং ওয়ার্ডের ইদ্রিস আলী মহারাজের ছেলে। সে রাজধানীর মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পাশের পর মিরপুর কলেজে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে অনার্স ২য় বর্ষে অধ্যায়নরত ছিল। গত ১৬ জুলাই স্থানীয়ভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঠবাড়িয়া পৌরসভার নিউমার্কেট এলাকায় তাকে নৃশংসভাবে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করা হয়।
১৭ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় ১৯ জুলাই মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু থানা পুলিশ এখন পর্যন্ত ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারে নাই।এতে নিহতের পরিবার ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে রবিবার অবস্থান কর্মসূচি পালন করে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক (এসআই) রুহুল আমিন জানান, আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। আশা করি, খুব শীঘ্রই গ্রেপ্তার করতে পারবো।
মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) তালুকদার হালিম জানান,আসামীদের গ্রেপ্তারের দাবিতে থানার পাশে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে । আমরাও আসামীদের দ্রুত গ্রেপ্তারে তৎপর রয়েছি।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় মুবিন হ’ত্যা’কারীদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত

আপডেট সময় : ১১:৫১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫