মঠবাড়িয়া ১০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় ভুয়া মেজর ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

এজাজ চৌধুরী
  • আপডেট সময় : ০১:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ ৫১ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল হাওলাদার নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে মঠবাড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামে ওই যুবকের শ্বশুরবাড়ি থেকে তাঁকে আটক করে। আটক মো. সোহেল (২৭) পটুয়াখালী সদরের বাদেরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদারের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, সোহেল পাঁচ মাস আগে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদারের মেয়ে ফারজানা আক্তারকে (২৩) সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিয়ে করেন। তিনি সেনাবাহিনীর লোগো লাগানো একটি মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় নিজেকে মেজর আবার কখনো ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে চলাফেরা করতেন। এ ছাড়া তিনি একই পরিচয় দিয়ে মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামে দ্বিতীয় বিয়েও করেন।

সোহেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সম্প্রতি উপজেলার সবুজনগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয় দাসকে চাকরি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই গৃহবধূ চাকরির আশায় প্রথমে ১৫ হাজার টাকা দেন। কিন্তু সোহেল টালবাহানা শুরু করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।

তা ছাড়া আরও ছয় থেকে সাতজনের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। এরপর এলাকায় গুঞ্জন ওঠে, ওই যুবক আসলে সেনাবাহিনীর কেউ নন। প্রতারণার শিকার গৃহবধূ হাসি রানী দাস বিষয়টি থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে সোহেলকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী হাসি রানী মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পেয়ে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই যুবককে আটক করা হয়েছে। সে বাংলাদেশ সেনাবাহিনী অথবা ডিজিএফআইয়ের কোনো সদস্য নয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মঠবাড়িয়া থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ভুয়া মেজর ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ০১:৪৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫