মঠবাড়িয়া ১০:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ভান্ডারিয়া থেকে কে ডেকে নেওয়া ট্রলারচালকের ইট বাঁধা লা”শ মিলল খালে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় বাড়ি থেকে ডেকে নেওয়া এক ট্রলারচালকের লাশ পাওয়া গেছে খালে। হাত-পা বেঁধে লাশের সঙ্গে ইট ঝুলিয়ে দেওয়া ছিল।

পুলিশ আজ সোমবার দুপুরে উপজেলার কাপালিরহাট খাল থেকে লাশটি উদ্ধার করে। নিহত ট্রলারচালকের নাম রব্বানী ব্যাপারী (২৫)। তিনি ভিটাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মন্টু ব্যাপারীর ছেলে।

পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাদক কারবার নিয়ে স্থানীয় কয়েক ব্যক্তির সঙ্গে রব্বানীর বিরোধ ছিল। প্রতিপক্ষের রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন গতকাল রোববার রাত ১০টার দিকে রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর ঘরে ফেরেননি। আজ সকালে গ্রামবাসী কাপালিরহাট খালে তাঁর ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি।’

রব্বানীর বাবা মন্টু বলেন, ‘আমার ছেলেকে প্রতিপক্ষের লোকজন বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করেছে। গতকাল রাত ১০টার দিকে প্রতিপক্ষের রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সুষ্ঠু তদন্ত করে ছেলে হত্যার বিচার চাই।’

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক হালদার বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

ভান্ডারিয়া থেকে কে ডেকে নেওয়া ট্রলারচালকের ইট বাঁধা লা”শ মিলল খালে

আপডেট সময় : ০১:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫