মঠবাড়িয়া ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে আজ পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঠবাড়িয়া উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি সকাল থেকেই শহরে ব্যাপক সাড়া ফেলে।

সমাবেশটি শহরের কেন্দ্রস্থল শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন পৌর জামায়াতের আমির আলহাজ্ব আব্দুল মালেক মীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমির মোঃ আঃ জলিল শরীফ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবুল কালাম আজাদ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মুহা. আবুল বাশার।

এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বাইতুলমাল সম্পাদক মোঃ আল-আমিন হোসাইন, টিকিকাটা ইউনিয়নের আমির হাফেজ শহিদুল ইসলাম, মিরুখালি ইউনিয়নের আমির নাজমুসসাদাত,‌ মঠবাড়িয়া উপজেলা সূরা ও কর্মপরিষদের সদস্য, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি জনাব তরিকুল ইসলাম (তারেক মুনাওয়ার), ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি তৌহিদ হাসান রুমি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ মুত্তালিব মৃধা, ছাত্র শিবির পৌর শাখার সভাপতি রাকিবুল ইসলাম, দক্ষিণ শাখার সভাপতি নজরুল ইসলাম, মেহেদী হাসান ও মোঃ কামাল হোসেন দুলাল প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব, ইসলামি আদর্শে সমাজ গঠনের প্রয়োজনীয়তা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।

সমাবেশ শেষে বিশাল গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দক্ষিণ বন্দরে গিয়ে শেষ হয়। হাজারো জনতার অংশগ্রহণে এই কর্মসূচি মঠবাড়িয়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

আপডেট সময় : ০২:৫৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫