মঠবাড়িয়া ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাওলাদার ফিলিং স্টেশন সংলগ্ন আবাসন থেকে গাঁজা সহ সেলিম বেপারী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৬ আগস্ট দুপুরের দিকে তাকে আটক করা হয়। এ সময় তার মাদক ব্যবসায়ী স্ত্রী পালিয়ে যায়।

জানা গেছে, সেলিম বেপারী তুষখালী এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে।স্বামী – স্ত্রী মিলে এলাকাটিকে মাদকের স্বর্গরাজ্যে পরিনত করেছে। পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠালেও জেল থেকে এসেই আবার শুরু করেন অবৈধ এ ব্যবসা।দেশের বিভিন্ন জায়গা থেকে মাদক সংগ্রহ করে এলাকায় খুচরা বিক্রি করেন তিনি। প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় সে অনেকটা বেপরোয়া হয়ে উঠছে বলে জানান স্থানীয়রা।সন্ধ্যা হলেই আবাসন এলাকায় শুরু হয় মাদকসেবিদের আনাগোনা।

মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক আবুল হাসান শিকদার জানান, সেলিম বেপারীকে ২০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার-১

আপডেট সময় : ০৪:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫