মঠবাড়িয়া ১০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

চাঁদাবাজির অভিযোগে পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৫৭ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক মারুফ হাসান ওরফে মারুফ পোদ্দারকে (৪৮) চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় পিরোজপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল তাকে গ্রেফতার করে।

এর আগে, জুয়েল শেখ নামে এক বালু ব্যবসায়ী মারুফসহ ৫ জনের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় চাঁদাবাজির মামলা করেন। মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে যে মারুফ জুয়েল এবং তার ব্যবসায়িক সহযোগী রিপনের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করেন এবং প্রতি মাসে ১ লক্ষ টাকা করে দেওয়ার জন্য চাপ দেন। চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গত মঙ্গলবার মারুফ ও তার সহযোগীরা জুয়েল ও রিপনকে মারধর করে এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠানে আটকে রেখে চাঁদার জন্য চাপ দেয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মারুফের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ ওঠে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২০২৪ সালের ১০ আগস্ট তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়। তার সঙ্গে আরও চারজন যুগ্ম আহ্বায়ককে বহিষ্কার করা হয়।

নিউজটি শেয়ার করুন

চাঁদাবাজির অভিযোগে পিরোজপুর জেলা যুবদলের বহিষ্কৃত আহ্বায়ক গ্রেফতার

আপডেট সময় : ০৭:০৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫