মঠবাড়িয়া ১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

মঠবাড়িয়ায় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ ৬৯ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড়মাছুয়া এলাকায় অভিযান চালিয়ে সোহেল হাওলাদার নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) বড়মাছুয়া ইউনিয়নের দক্ষিণ বড়মাছুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল দক্ষিণ বড়মাছুয়া গ্রামের মৃত সোলায়মান হাওলাদারের পুত্র। দীর্ঘদিন ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত।

জানা গেছে,মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নির্দেশনায় এবং ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদারের তত্ত্বাবধানে শনিবার মঠবাড়িয়া থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার এসআই আলী আকবর ও এএসআই প্রকাশ চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে বড়মাছুয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।তার দেহ তল্লাশি করে ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান,এ ঘটনায় মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যথাসময়ে আসামীকে কোর্টে প্রেরন করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ২ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ১১:৪০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫