মঠবাড়িয়া ১০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, সাংবাদিকসহ গ্রেপ্তার ২

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

পিরোজপুরের ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক সাংবাদিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে তাঁদের গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত দুজন হলেন- উপজেলার দক্ষিণ শিয়ালকাঠির মো. জাহিদ ও একই এলাকার মো. জিয়াউল ইসলাম জিহাদ। তাঁদের মধ্যে জিহাদ দৈনিক কীর্তনখোলা পত্রিকার ভান্ডারিয়া প্রতিনিধি।

পিরোজপুরের পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাসপাতাল মোড়ে এক নারীকে রিকশাচালক জাহিদ ধর্ষণ করেন। সেই ঘটনার ভিডিও ধারণ করেন সাংবাদিক জিহাদ। পরে তিনি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে জাহিদের কাছে টাকা দাবি করেন। শেষে জিহাদ ফেসবুকে ভিডিওটি প্রকাশ করলে তা পুলিশের নজরে আসে এবং দুজনকে আটক করা হয়।

পুলিশ সুপার বলেন, সাংবাদিক জিহাদ ধর্ষণের সময় কোন রকম বাধা না দিয়ে ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর কারণে তাঁকে মামলায় আসামি করা হয়েছে। পুলিশ সদর দপ্তর ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সঙ্গে কথা বলে ভিডিওটি সরানো হয়েছে।

পুলিশ সুপার জানান, অভিযুক্ত দুজনকে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে

নিউজটি শেয়ার করুন

ভান্ডারিয়ায় মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, সাংবাদিকসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ১২:৪৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫